নসিরনগরে ডাকাতদের হামলা, আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই গ্রামে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় নয়জন আহত হয়। ডাকাতেরা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের নীহেরু লাল সরকার ও পল্লি চিকিৎ সক নিরঞ্জন সরকারের ঘরে মুখোশ পরা ১৫-২০ জন ডাকাত হানা দেয়। তারা বিধান চন্দ্র সরকারের ঘরে ঢুকে তাঁর শিশুপুত্র নয়ন সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে পর পর ১২টি ঘর থেকে নগদ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় রুপালী দাস, দীপেন সরকার, জহর লাল, রবীন্দ্র সরকার, রাখাল সরকার সুবিমল ও শ্যামলী রানী আহত হন।একই রাতে ওই ইউনিয়নের চিতনা গ্রামের শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় অর্ধ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ওই শিক্ষকের বাবা তারা মিয়া ও মা নুরুন্নেছা আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎ সা দেওয়া হয়েছে।