নাইকোর কাছ থেকে মোশাররফের ঘুষ গ্রহণ খতিয়ে দেখবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডাভিত্তিক তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান নাইকোর কাছ থেকে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ঘুষ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিলেটের ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্র খননকালে গ্যাসকূপে বিস্ফোরণের পর ক্ষতিপূরণ এড়াতে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এ প্রতিমন্ত্রীকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করায় ২৪ জুন নাইকোকে ৯৫ লাখ ডলার জরিমানা করেন কানাডার একটি আদালত।এ বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নাইকোর কাছ থেকে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর ঘুষ নেওয়ার বিষয়টি সত্য কি না, তা খতিয়ে দেখতে একজন দুদক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল দুদকের সহকারী পরিচালক এস এম সাইদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তদন্তের জন্য তাঁকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।