নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গতকাল সোমবার বহিষ্কার করা হয়েছে৷ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানিয়েছেন৷
তবে বহিষ্কৃত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ৩০ বছর বিএনপির রাজনীতি করার পুরস্কার যদি বহিষ্কার হয়, তাহলে মাথা পেতে নেওয়া ছাড়া করার কিছুই নেই৷ তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন৷
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, জসীম উদ্দিনের আগের ইতিহাসও ভালো নয়৷ তাঁকে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে সতর্ক করা হয়েছে৷ এবার নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনে তাঁকে প্রাির্থতা প্রত্যাহারের জন্য বলা হয়েছিল৷ কিন্তু তিনি প্রত্যাহার না করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য কাজ করছেন৷ এ জন্য তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে৷
খোঁজ নিয়ে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগামী ৩ জুন তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে৷