নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বোমাসদৃশ ১৪টি বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার সকালে মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডের বিপরীতে বাংলাদেশ ভূখণ্ডের আশারতলী ৪৬ নম্বর পিলারের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
কক্সবাজারের রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার সকালে এই ব্যাটালিয়নের আওতাধীন আশারতলী বিজিবি বিওপির (চৌকির) একটি টহল দল সীমান্তপিলার ৪৬-এর আশপাশ থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় ১৪টি বোমাসদৃশ্য বস্তু (আইইডি) উদ্ধার করে। শফিউল আজম জানান, এর আগেও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।