নাইক্ষ্যংছড়িতে জিপ উল্টে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের দুর্গম রাঙ্গাঝিরিতে চাঁদের গাড়ি (খোলা জিপ) উল্টে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কুলসুমা বেগম। বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক জানান, জিপটি গতকাল সকাল সাড়ে নয়টায় রাঙ্গাঝিরি পাহাড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ২০ ফুট নিচে ছিটকে পড়ে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, ধারণক্ষমতার অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি জব্দ করা হলেও চালকও তাঁর সহকারী পালিয়ে গেছেন। আহতদের নাইক্ষংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।