নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নতুনপাড়ায় গতকাল শনিবার বেলা ১১টায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো ওই ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আনোয়ার ইসলাম সিকদারের ছেলে মহিন (৮) ও একই গ্রামের শামশুল আলমের ছেলে তুহিন (৭)।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় বিজিবি ক্যাম্পের কাছে একটি পুকুরে দুই শিশু পড়ে যায়। দুপুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।