নাইক্ষ্যংছড়িতে বিজিপির গুলিতে কাঠুরিয়া আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে গতকাল বৃহস্পতিবার দীন মোহাম্মদ নামে এক কাঠুরিয়া আহত হয়েছেন।
আশারতলি সীমান্তচৌকির (বিওপি) বিজিবি সদস্যরা বলেছেন জামছড়ির স্থানীয় লোকজন দীন মোহাম্মদকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। তাঁর অবস্থা সংকটজনক নয়।
বিজিবি ও বিজিপি মহাপরিচালক পর্যায়ে ইয়াংগুনে বৈঠক চলাকালে এ রকম গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয় লোকজন জানিয়েছেন নাইক্ষ্যংছড়ির আশারতলি জামছড়ি গ্রামের দীন মোহাম্মদ দুপুরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে গাছ কাটতে গিয়েছিলেন। বেলা একটার দিকে ৪৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। এ সময় দীন মোহাম্মদের পায়ে গুলি লাগে। পরে তিনি আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
নাইক্ষ্যংছড়ি বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান বলেছেন বিজিপির এ রকম গুলি করা অনাকাঙ্ক্ষিত। তারা ফাঁকা গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করতে পারত। ঘটনার পর বিজিপির কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।