নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকার জঙ্গল থেকে পুলিশ গতকাল বুধবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সকালে পুলিশ আলিক্ষ্যং এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবুল খায়ের বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে শার্ট রয়েছে।