নাইক্ষ্যংছড়ির তিন ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়নে (ঘুমধুম, সদর নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি) গতকাল সোমবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে ভোটাররা মিয়ানমার সীমান্তের উত্তেজনা ভুলে ভোট প্রয়োগ করেন।
গত ২৮ মে সকালে উপজেলার পাইনছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলিতে বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃত্যু হয়। এরপর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, পাইনছড়ি, সোনাইছড়িসহ বিভিন্ন সীমান্ত থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে গতকাল তিনটি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুিষ্ঠত হতে দেখে অনেকে অবাক হন।
স্থানীয় ভোটার সুষমা বড়ুয়া (৫৫) বলেন, ‘সীমান্ত পরিস্থিতি থমথমে হলেও আমরা উৎসব আমেজে ভোট দিতে পেরেছি।’