নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালত ১৪ দিনের রিমান্ডের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রামুর বৌদ্ধপল্লিতে হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২৮ নভেম্বর তোফাইল আহমদকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ থেকে গ্রেপ্তার করে। পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে পুলিশ তোফাইল আহমদকে কক্সবাজার বিচারিক হাকিমের আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় ১৪ দিনের রিমান্ডের নেওয়ার আবেদন জানায়। বিচারক জাহানারা ফেরদৌস রিমান্ডের আবেদন নাকচ করে তোফাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।