নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের ঠান্ডাঝিরি গ্রামে গতকাল রোববার সকাল সাড়ে আটটায় গৃহবধূ মনোয়ারা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মনোয়ারা ঠান্ডাঝিরি গ্রামের আলী আহমদের মেয়ে। আলী আহমদ বলেন, বিয়ের পর থেকে স্বামী আবুল কালাম (৩৬) মনোয়ারার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। গতকাল রোববার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম লাঠি দিয়ে বেদম মারধর শুরু করেন। এতে ঘটনাস্থলে মনোয়ারার মৃত্যু হয়। মনোয়ারার দুই ছেলেমেয়ে রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আবুল কালাম স্ত্রী মনোয়ারাকে হত্যা করে পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা করা হয়েছে।