নাইক্ষ্যংছড়িতে ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
২৫ অক্টোবর বিকেলে ১৮-দলীয় জোট স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য আহত হন।
ওসি রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত নয়টায় অভিযান চালিয়ে পুলিশ যুবদল ও শিবিরের কর্মী কামাল হোসেন (১৮) ও রিদুয়ানকে (১৭) আটক করেছে।
পুলিশ জানায়, এর আগে জামায়াতের কর্মী ইলিয়াছ ও আলী হোসেন এবং যুবদলের কর্মী আবদুল্লাহ ও রমজান আলীকে আটক করা হয়।