নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তরা স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মগঘাট গ্রামে দুর্বৃত্তরা এসিড ছুড়ে ঝলসে দিয়েছে এক স্কুলছাত্রীকে। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।এসিডদগ্ধ স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, মগঘাট গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে কুতুপালং উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫) ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে উঠানে বের হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর এসিড ছোড়ে। এতে ওই ছাত্রীর শরীর ঝলসে যায়। এ সময় সে চিৎকার দিলে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মোহাম্মদ হানিফ জানান, তাঁর মেয়ে দুর্বৃত্তদের দুজনকে চিনতে পেরেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের নিয়ে মানববন্ধন করা হবে।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।