নাইক্ষ্যংছড়িতে বিজিবি-লুণ্ঠিন পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষীদের (লুণ্ঠিন) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবি সাজার মেয়াদ শেষ হওয়া পাঁচ মিয়ানমারের নাগরিককে লুণ্ঠিন বাহিনীর কাছে হস্তান্তর করে।
অন্যদিকে লুণ্ঠিন বাহিনীও বিজিবির কাছে হস্তান্তর করে দুই বাংলাদেশি শিশুকে। এরা হলো, টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল গ্রামের রবিউল (১২) ও কক্সবাজার সদরের দক্ষিণ কলাতলী গ্রামের মো. ফয়েজ (১৬)। অন্যদিকে মিয়ানমারের পাঁচ নাগরিক হলেন, থিং আংগ (৫১), তুইন নাইন (২৯), থান উইন (৪৫), কাইয়ে থেইন (৪১) ও থান কে (৪২)।
বিজিবি সূত্র জানায়, বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ হাসান।
অন্যদিকে ১০ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের ইমিগ্রেশনের ডেপুটি ডাইরেক্টর সেও নেং। লে. কর্নেল খালিদ হাসান পতাকা বৈঠকে বন্দী বিনিময়ের সত্যতা নিশ্চিত করেন।