নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাঁকখালীপাড়ায় গত রোববার গভীর রাতে হাতির আক্রমণে দুই শিশু নিহত ও তাদের মাসহ দুজন আহত হয়েছেন। নিহত শিশুরা হলো শাহীন আলম (১০) ও মুজাহিদ (৫)।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে বাঁকখালীপাড়ার আবদুস সালাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে একটি বন্য হাতি কলাগাছ খাচ্ছিল। একপর্যায়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাতিটি তাদের ধাওয়া করে দুই শিশুকে পায়ে পিষে মেরে ফেলে। এ ছাড়া নিহত শিশুদের মা ইসমত আরা (৩২) ও দিনমজুর জয়নাল উদ্দিন (২৫) আহত হন। তাঁদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক দুই হাজার টাকা ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন হাজার টাকা দিয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক হাতির আক্রমণে দুই শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।