নাইক্ষ্যংছড়িতে ৩১ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ নম্বর ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. তানভীরুল আলম খান।

৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, রামুর ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামিম ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কর্নেল তানভীরুল আলম খান বলেন, কঠিন মনোবল আর ধৈর্য নিয়ে সীমান্তের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কাজ করে যাবে বিজিবি।