নাইক্ষ্যংছড়ির দুর্গম গ্রামে বিজিবির স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্গম গ্রাম ফুলতলীর চার শতাধিক মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম। বান্দরবান সেনা রিজিয়নের অধীন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিটের চিকিৎসকেরা এ সেবা দেন।
অনুষ্ঠানে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম বলেন, সীমান্তরক্ষার পাশাপাশি বিজিবি সদস্যরা মানবতার সেবায় কাজ করছে। মানুষের নিরাপত্তা বিধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান বন্ধে এলাকাবাসীকে সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান, বিজিবি কক্সবাজার সেক্টরের মেডিকেল কর্মকর্তা মেজর মেহেদী হাসান প্রমুখ।