নাইক্ষ্যংছড়ির বন থেকে দুটি বন্দুক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের গভীর বনের হাজিরমাঠ গ্রামে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল সোমবার বেলা আড়াইটায় অবৈধ দুটি বন্দুক উদ্ধার করেছেন। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি লেমুছড়ি বিওপির সুবেদার জাবিউল ইসলাম বলেন, বিজিবির ধাওয়া খেয়ে গহিন অরণ্যে আত্মগোপন করায় দুর্বৃত্তদের ধরা সম্ভব হয়নি।