নাইজেরিয়ার পাশে থাকবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় নাইজেরিয়ার সেনাসদস্যদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাঁচ দিনের সফরে পশ্চিম আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ নাইজেরিয়ায় গিয়ে গত সোমবার তিনি এ কথা বলেন। বাংলাদেশের সেনাপ্রধান এ সময় রাজধানী আবুজায় নাইজেরিয়ার সেনাবাহিনীর রিসোর্স সেন্টার পরিদর্শন করছিলেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আরও বলেন, ‘দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ ও নাইজেরিয়ার সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ আদান-প্রদান ও মহড়া অনুষ্ঠানের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ডেইলি ট্রাস্ট