প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার একটি আদালত সে দেশে কথিত চার বাংলাদেশি নাগরিককে জ্বালানি তেল পাচারের দায়ে দণ্ড দিয়েছেন। একই অপরাধে ফিলিপাইনের পাঁচজন নাগরিককেও একই দণ্ড দেওয়া হয়েছে। মামলায় তাঁদের লেগোসের কাছে চোরাই তেল বহনকারী একটি জাহাজের নাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে। রায় অনুযায়ী, ওই নয়জনকে হয় পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে নয়তো এক লাখ মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে। পাচারের জন্য ৩ হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল অবৈধভাবে মজুত করার জন্য গত মার্চে তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপি