নাইট উপাধি গ্রহণ করেছেন ফজলে হাসান আবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে আনুষ্ঠানিকভাবে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনের বাকিংহাম প্রাসাদে বিশেষ সম্মাননা প্রদানের রাজকীয় অনুষ্ঠানে আবেদকে এই উপাধি প্রদান করেন প্রিন্স চার্লস অব ওয়েলস।বাংলাদেশ এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও দরিদ্র জনগণের ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য ব্রিটেনের রানির নববর্ষের সম্মাননা তালিকায় ফজলে হাসান আবেদের নাম ঘোষণা করা হয়। ১৯৪৭ সালের পর তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এই উপাধি পেলেন।ফজলে হাসান আবেদ ‘নাইট কমান্ডার অব দি অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (কগঈ)ে’ সম্মাননায় নিযুক্তিলাভ করেছেন। প্রথা অনুসারে উপাধি দান অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ নির্ধারিত আসনে নতজানু হওয়ার পর তাঁকে রানির বাবা রাজা ষষ্ঠ জর্জের তরবারি ছুঁইয়ে নাইট হিসেবে অভিষিক্ত করা হয়। এরপর তাঁকে পরিয়ে দেওয়া হয় সেন্ট মাইকেল ও সেন্ট জর্জের পদমর্যাদার ব্যাজ ও তারকাখচিত পদক।অনুষ্ঠানে প্রিন্স চার্লস বাংলাদেশে তাঁর সফরকালে ব্র্যাকের কর্মকাণ্ড পরিদর্শনের স্মৃতিচারণা করেন এবং দারিদ্র্য নিরসনে আবেদের দীর্ঘকালব্যাপী সেবার জন্য তাঁকে ধন্যবাদ জানান।ফজলে হাসান আবেদ নাইট উপাধি পাওয়ায় বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কাছে পাঠানো এক বার্তায় জর্ডানের রানি রানিয়া বলেন, ‘এই উপাধি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য ও ব্যাধি দূরীকরণে আপনার অবিশ্রান্ত প্রয়াসের স্বীকৃতিই শুধু নয়, বরং তা আমাদের যুগের সবচেয়ে কর্মোদ্দীপ্ত ও নিঃস্বার্থ মানবতাবাদী হিসেবে আপনার ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলবে।’বাকিংহাম প্রাসাদের এ অনুষ্ঠানে আবেদের স্ত্রী সারওয়াত আবেদ, মেয়ে তামারা আবেদ ও চেলে শামেরন আবেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।