নাইট্রোজেন কম সার ব্যবসায়ীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের সার ব্যবসায়ী মোজাফফর আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারে নাইট্রোজেন কম থাকায় ভ্রাম্যমাণ আদালতবুধবার জরিমানা আদায় করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, নওয়াপাড়ার মাহিন এন্টারপ্রাইজের মালিক মোজাফফর আহমেদ ব্যবসায়ীদের কাছ থেকে অ্যামোনিয়াম সালফেট সার কিনে তা বিক্রি করছিলেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ২২ জানুয়ারি ৪০০ কেজি সার জব্দ ও গুদামটি সিলগালা করে দেয়। পরীক্ষার জন্য সারের নমুনা ঢাকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ১৬ ফেব্রুয়ারি প্রতিবেদন উপজেলা কৃষি কার্যালয়ে এসে পৌঁছে। এতে বলা হয়, অ্যামোনিয়াম সালফেট সারে ২১ দশমিক ১ শতাংশ নাইট্রোজেন থাকা আবশ্যক। কিন্তু জব্দ করা সারে নাইট্রোজেনের পরিমাণ ১৯ দশমিক ৫ শতাংশ।