নাইন বল পুল খেলায় আল আমিন চ্যাম্পিয়ন শোভন রানারআপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে নাইন বল পুল চ্যালেঞ্জ টুর্নামেন্টে-২০১৫-এর বার্ষিক প্রতিযোগিতায় আল আমিন চ্যাম্পিয়ন ও শোভন রানারআপ হয়েছেন। গত বুধবার খিলগাঁওয়ের কিউ অ্যান্ড ইউ পুল ক্লাবে এই খেলা অনুষ্ঠিত হয়।
গত ২ সেপ্টেম্বর নাইন বল পুল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হয়। এতে দেশের খ্যাতিমান ৬৪ জন পুল খেলোয়াড় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তুষার রহমান ওরফে সাবু ও ইফতেখার আহম্মদ।