নাঈমুলের খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুল ইসলাম রিয়াদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক কৃষ্ণেন্দু মণ্ডল, ছাত্র ফেডারেশনের জেলা সংগঠক হাবিবুল কারিম, সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইমরান খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দুই পক্ষের প্রতিহিংসার রাজনীতির বলি হতে হয়েছে সাধারণ মেধাবী ছাত্র রিয়াদকে। আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।