নাউরুতে বাংলাদেশির প্রশ্নবিদ্ধ মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরুতে রাকিব (২৬) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ছিলেন। এ নিয়ে নাউরুতে এক মাসে দুই শরণার্থীর মৃত্যু হলো। তাই অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের বাইরে এ রকম শরণার্থীশিবিরের কার্যক্রম বন্ধ করে দিতে অস্ট্রেলিয়ার প্রতি গতকাল বুধবার আবারও আহ্বান জানিয়েছেন সমালোচকেরা।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ গতকাল জানায়, ‘হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ রাকিবের মৃত্যু হয়েছে। তিনি বুকে ব্যথা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কয়েক দফা ‘হার্ট অ্যাটাকের’ পর গতকাল মারা যান রাকিব।
তবে শরণার্থী অধিকার সংগঠন রিফিউজি অ্যাকশন কোয়ালিশন এক বিবৃতিতে অভিযোগ করেছে, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণে রাকিবের মৃত্যু হয়েছে। তাঁর বন্ধুরা বলেছেন, নাউরুতে পাঠিয়ে দেওয়ার কারণে রাকিব আত্মহত্যা করেছেন।