নাকুগাঁও স্থলবন্দর সড়ক দুই লেনে উন্নীত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলা পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার সড়ক দুই লেনে উন্নীত হচ্ছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল শুক্রবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর শহরের গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর। এর ফলে এই স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও চীনের সঙ্গে বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার খুলে যাবে।এ ছাড়া কৃষিমন্ত্রী বারোমারী ধর্মপল্লির তীর্থোৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং তিনটি ইউনিয়নের ছয় হাজার ২৬৭ দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল ও ৬০০ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।