নাকুগাঁও স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁওয়ে বহু প্রত্যাশিত নাকুগাঁও স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নামফলক উন্মোচনের মাধ্যমে এ বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।এ উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর প্রাঙ্গণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, নাকুগাঁও স্থলবন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালুর ফলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া এ বন্দরটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নাকুগাঁও স্থলবন্দরের কাস্টম হাউস, ওয়্যারহাউস, বন্দর ভবন, সীমানাপ্রাচীরসহ অবকাঠামো নির্মাণের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া এখানে কর্মরত শ্রমিকদের জন্য বাসস্থান ও চিকিৎ সাসেবা কেন্দ্র নির্মাণ করা হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইয়াহিয়া চৌধুরী বলেন, নাকুগাঁও স্থলবন্দরে ২০১০-১১ অর্থবছরে নয় কোটি ৬৫ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। প্রতিবছরই এই বন্দরে রাজস্ব আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।