নাখালপাড়া থেকে বনানী পর্যন্ত রেলের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনের দুই পাশের জমি থেকে গতকাল মঙ্গলবার আরও কিছু দোকানপাট ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়েছে। সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উচ্ছেদ চলে।

রেলওয়ের ঢাকা বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা নূরুন্নবী কবির প্রথম আলোকে বলেন, রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে নাখালপাড়া থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গত বৃহস্পতিবার কারওয়ান বাজার মাছের আড়তের পেছনে রেললাইনের ওপর বসা অবৈধ বাজারে ট্রেনের ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়।