নাখালপাড়া বাজারের দোকানদারদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আটকে গেল নাখালপাড়া বাজার উদ্ধারের কাজ’ শিরোনামে প্রথম আলোয় গত বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের একটা অংশের ব্যাখ্যা দিয়েছেন নাখালপাড়া বাজারের দোকানদারেরা।
গতকাল শুক্রবার দোকানদারদের পক্ষে মো. সামছুল হকের সই করা ব্যাখ্যায় বলা হয়, নাখালপাড়া বাজারসংলগ্ন এসএ ৬১০ ও ৬১১ নম্বর দাগে ১০৬ দশমিক ২৫ শতাংশ জায়গা ১৯৭০ সালে কেনেন ২১০ জন মালিক। সেখানে কেউ কেউ রাজউকের নকশা অনুমোদন করে বহুতল ভবন বানিয়েছেন। সিটি করপোরেশন ১৯৭৯ সালে পেরিফেরির মাধ্যমে এসএ ৬১০ ও ৬১৩ নম্বর দাগের ৭৬ শতাংশ জায়গার মালিকানা দাবি করে। এরপর দোকানমালিকেরা স্বত্ব ঘোষণার জন্য মামলা করেন। সিটি করপোরেশন সম্পত্তির মালিকানা দাবি করে একই আদালতে মামলা করে। উভয় মামলা বিচারাধীন।
ব্যাখ্যায় দাবি করা হয়, সম্প্রতি সিটি করপোরেশন নোটিশ না দিয়ে উচ্ছেদের প্রস্তুতি নিলে দোকানমালিকেরা মেয়র ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে উচ্ছেদ বন্ধ রাখার অনুরোধ করলে তা স্থগিত করা হয়।
আশির দশকের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ১১টি বাজার ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়।