নাগরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম ও সিংজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান, গতকাল বেলা তিনটার দিকে নিহত ব্যক্তিরা বাড়ির পাশে ধানখেতে কাজ করতে যান। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এ সময় কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার দক্ষিণ বনগ্রামের মর্তুজ আলীর ছেলে শামছুল (২৬) ও সিংজোড়া গ্রামের কুদরত আলী (৬০)।