নাগরপুরে যৌন হয়রানির অভিযোগে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের নাগরপুরে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন এই সাজা দেন। সাজা পাওয়া যুবকের নাম ফরিদ মিয়া। তিনি উপজেলার ভাররা ইউনিয়নের পাঁচতারা গ্রামের নজরুল ইসলামের ছেলে।র্যাব-১২ সূত্র জানায়, নাগরপুর মহিলা কলেজের এক ছাত্রীকে কলেজের যাওয়া-আসার সময় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন ফরিদ। এ ব্যাপারে টাঙ্গাইল র্যাব বরাবর অভিযোগ করা হলে উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রাশেদ আলীর নেতৃত্বে র্যাবের একটি দল রোববার নাগরপুর কলেজ রোডে ওত পেতে থাকে। এ সময় তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে দেখে হাতেনাতে আটক করে ফরিদকে।