নাগরিক ঐক্যের আবু বকরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

আবু বকর দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবেক এই ছাত্রনেতার নামাজে জানাজে কাল রোববার বাদ জোহর বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

আবু বকরের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে।