নাগরিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনগুলোর সমাবেশ করার আগে প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।