নাগরিক শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সংগীতসাধক রামকানাই দাশ স্মরণে ৩০ জানুয়ারি সিলেটে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে নগরের মীরের ময়দান এলাকায় শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভা থেকে নাগরিক শোকসভার দিনক্ষণ নির্ধারণ করা হয়। সিলেটের প্রবীণ রাজনীতিবিদ আরশ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ‘সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশ নাগরিক শোকসভা উদ্যাপন কমিটি’ গঠন করা হয়। আরশ আলীকে আহ্বায়ক ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে সদস্যসচিব করে ওই কমিটিতে ১০১ জনকে সদস্য রাখা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট