নাগরিক শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ার প্রবীণ রাজনীতিক, ভাষাসৈনিক ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) উপজেলা শাখার সভাপতি উসুয়ে হাওলাদারের স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। গতকাল শনিবার সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ শোকসভা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নূর বাহাদুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উসুয়ে হাওলাদারের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।