নাগরিক শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা মুক্তিযুদ্ধের সংগঠক এম আবদুর রহিম স্মরণে আজ শুক্রবার বেলা তিনটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন মরহুম আবদুর রহিমের বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।