নাগরিক সংবর্ধনা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটায় আজ শনিবার বিকেলে ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অনুষ্ঠেয় বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের নাগরিক সংবর্ধনা স্থগিত করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে মুসা ইব্রাহীম সংবর্ধনা পরিষদ।