নাগরিক সমস্যা জানতে জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার জনগণের সমস্যা চিহ্নিত করতে গতকাল মঙ্গলবার থেকে জরিপ কার্যক্রম শুরু করেছে নাগরিক সংগঠন ‘আমার ঢাকা’। এতে প্রায় ২০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। ওই এলাকার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনিসুল হকের কাছে মানুষের প্রত্যাশা ও এলাকার সমস্যা জানতে চাইবেন স্বেচ্ছাসেবকেরা। এ জন্য প্রতিটি এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন তাঁরা। জরিপ শেষে প্রতিটি এলাকার সমস্যা সমাধানে পৃথক ‘নিজস্ব পরিকল্পনা’ তৈরি করবেন আনিসুল হক। গতকাল খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারে জরিপ শুরুর আগে এক কর্মশালায় আনিসুল হক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে অনেক সমস্যা রয়েছে। তাই এসব সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কাজ শুরু করতে চাই। এ জন্য দরকার নগরবাসীর সহযোগিতা।’ জরিপ কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে গবেষণা প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড কনসাল্টেশন (আইআরসি)। বিজ্ঞপ্তি।