নাগরিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং তা দূষণমুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের টার্মিনাল ঘাট এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নির্ভীক নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে ওই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নির্ভীক নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক শরীফ জামিল, জান্নাতুল ফেরদৌস, মোখলেছুর রহমান, সাজেদা খাতুন প্রমুখ।