নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়ের ধারাবাহিকতায় আদিবাসীদের জীবনযাত্রার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। সমাজের একজন সাধারণ নাগরিক যে সুযোগ-সুবিধা পেয়ে থাকে, সে অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত। এ অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদেরই মূল ভূমিকা রাখতে হবে।’দিনাজপুরে ‘সমতলের আদিবাসীদের ভূমি সমস্যাবিষয়ক আঞ্চলিক কর্মশালা’য় গত শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, আদিবাসীদের ভূমিসমস্যা দীর্ঘদিনের। তবে আদিবাসী ও ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয়ভাবে সংস্কারকাজ এগিয়ে চলেছে। তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে উন্নয়ন সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, খাসজমি দেখলেই সমাজের জমিদারেরাও ভূমিহীন হয়ে যান। বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বসবাসকারী ৯০ ভাগ আদিবাসী পরিবার বিত্তবান ছিলে। কিন্তু অশিক্ষা, সরলতা ও নেশার কারণে ভূমিগ্রাসীদের চক্করে পড়ে তারা ভূমিহীনে পরিণত হয়েছে। বেসরকারি সংস্থা ডব্লিউসিডিবির পরিচালক আদিবাসী নেত্রী সন্ধ্যা মালোর সভাপতিত্বে কর্মশালায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন আদিবাসী নেতা গণেশ সরেন।