প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) নতুন ২০টি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে। ইউনিট গঠনের ওই প্রস্তাবনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।বিএমপি সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকা বড় হওয়া এবং জনসংখ্যার কথা বিবেচনায় নিয়ে চার থানার বাইরে অতিরিক্ত ২০টি ইউনিট গঠন করা হবে। ইউনিটগুলোর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৬ সদস্য এবং বাকিগুলোতে ৪০-৫০ জন পুলিশ সদস্য থাকবে। প্রতিটি ইউনিটের দায়িত্বে থাকবেন উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা। নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউনিট গঠনের ওই প্রস্তাবনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।