নাগরিক স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে নাগরিক স্মরণসভা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়ায় দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে নাগরিক স্মরণসভা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। স্মরণসভা উদ্যাপন কমিটির সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন কবি নির্মলেন্দু গুকণ। বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান প্রমুখ। শুরুতে গান পরিবেশন করেন বিটিভির তালিকাভুক্ত শিল্পী পিয়া বৈশ্য।