নাগরিকত্ব আইনের খসড়া যাচাই-বাছাইয়ে প্রবাসীদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নাগরিকত্ব আইনের খসড়া যাচাই-বাছাইয়ের এর ক্ষেত্রে বিদেশে বসবাসকারী বাংলাদেশি (প্রবাসী) নাগরিকদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা হবে। প্রবাসীদের সুবিধা-অসুবিধা জানতে চেয়ে শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে।
আজ রোববার মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত (সিজিএম) ভবন ও জেলা জজ আদালতের একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আলাদা বাসভবন নির্মাণ করা হবে।’ মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।