প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, আসামে বসবাস করা ‘বাংলাদেশি’ হিন্দুদের নাগরিকত্ব নিশ্চিত করতে তাঁর দল প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন জায়গায় আটক বাংলাদেশি হিন্দুদের খুব শিগগিরই মুক্তি দেবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ভারতের নাগরিকত্বের জন্য আন্দোলনরত সংগঠন নিখিল ভারত উদ্বাস্তু সমবায় সমিতি (এনবিবিইউডব্লিউএস) গত ৬ মার্চ অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (এএএসইউ) কার্যালয় ভাঙচুর করে। বাংলাদেশি হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে হুমকি দিয়েছে এএএসইউ। দুই পক্ষের এমন অবস্থানের মধ্যে বিজেপি সাধারণ সম্পাদকের এমন বিবৃতি এল। ওয়েব ইন্ডিয়া ওয়ানটুথ্রি ডট কম