নাগরিকত্ব নিয়ে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে নির্যাতিত হয়ে’ ভারতে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সে দেশের নাগরিকত্ব পাবে কি না তা নিয়ে সাংবিধানিক আদালতে শুনানি হবে গ্রীষ্মকালীন ছুটির সময়। ভারতের সুপ্রিম কোর্ট গত শুক্রবার এই আদেশ দিয়েছেন। ২০১২ সালে এই জনস্বার্থ মামলা করা হয়েছিল। এই মামলার পাশাপাশি আসামে ‘অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের সন্তানদের’ নাগরিকত্ব দেওয়াসংক্রান্ত আরেকটি পিটিশনের শুনানি করবেন আদালত। ভারতের প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে ২০১২ সালে এই জনস্বার্থ মামলা নিয়ে শুনানি হয়েছে। আদালত নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নাগরিকত্বের সঙ্গে আসামের অবৈধ শরণার্থী পিটিশনটি জুড়ে দিয়েছেন সাংবিধানিক আদালতে শুনানির জন্য। ইন্ডিয়া টুডে