নাগরিকত্ব যাচাইয়ে মিয়ানমার যাচ্ছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার কর্তৃপক্ষ সে দেশের সমুদ্রসীমা থেকে ২০৮ জন ‘বাংলাদেশি’ নাগরিককে উদ্ধারের যে খবর প্রচার করেছে, তা যাচাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রোববার সকালে মিয়ানমার যাচ্ছে।
এ বিষয়ে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে জানান, মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার হওয়া সব যাত্রীকে বাংলাদেশি বলে দাবি করেছে। আজ রোববার সকালে বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যাবে। প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও উপস্থিত থাকবেন।