নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে: আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শনিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর বাসসের।

২০১৫ সালের শুরু থেকে স্মার্ট কার্ড দেওয়ার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, নির্বাচন কমিশনের অধীনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহেন্সিং এঙ্গেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়ার বিধান রেখেছে সরকার।

মন্ত্রী বলেন, বর্ণিত আইডিইএ প্রকল্পটি বিশ্বব্যাংকের ঋণ সহায়তার আওতায় পরিচালিত। এই প্রকল্পের আওতায় বিধি অনুযায়ী সব কাজ শেষ করে স্মার্ট কার্ড দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।