নাগরিলিপি সিলেটবাসীর গর্বের ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিলিপি সিলেটবাসীর গর্বের ধন। প্রায় ৭০০ বছর আগে বাংলা ভাষার বিকল্প লিপি হিসেবে এ লিপির ব্যবহার সিলেট অঞ্চলে শুরু হয়েছিল। এ লিপির মাধ্যমে তখন রচিত হয়েছিল অসংখ্য পুঁথিকেন্দ্রিক সাহিত্য। কালের পরিক্রমায় হারিয়ে গেছে নাগরিলিপির চর্চা। এ লিপির সেই সোনালি ঐতিহ্য ও গৌরবকে পুনরুজীবিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরলস উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
গতকাল সোমবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ‘নাগরিলিপির একাল-সেকাল’ শীর্ষক ভাবনাবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকার প্রকাশনা-সংস্থা উৎস প্রকাশনের উদ্যোগে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন প্রকাশনা সংস্থাটির প্রধান নির্বাহী মোস্তফা সেলিম। অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ও ঢাকার সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ওয়েছুর রহমান চৌধুরী।