নাগরী লিপি সিলেটের নিজস্ব ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরী লিপি সিলেটের নিজস্ব ঐতিহ্য। লিপি আছে অথচ ভাষা নেই, এটিই নাগরীর প্রধান বৈশিষ্ট্য। বিশ্বের দুটি দেশে মাত্র এ রকম বিরল লিপির সন্ধান পাওয়া গেছে। এর একটির জন্ম হলো বাংলাদেশের সিলেটে। এ লিপির জন্য সিলেটবাসী অবশ্যই গর্ববোধ করতে পারে। সাত শ বছর আগে প্রচলিত এ লিপির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়েছে। এটি বাংলা ভাষা-সাহিত্যের এক অনালোকিত অধ্যায়।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিলেটের সুধীজন এবং সাংবাদিকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে ‘নাগরী লিপির নবযাত্রা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিদ ও লেখক মসিহ্ মালিক চৌধুরী।