নাগাসাকি পিস পার্কের জন্য ভাস্কর্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগাসাকি পিস পার্কে বাংলাদেশের পক্ষ থেকে একটি শান্তির ভাস্কর্য স্থাপন করা হবে। এ জন্য তিনটি শিল্পকর্মকে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট ‘লিটল বয়’ নামে যে আণবিক বোমা ফেলা হয় তাতে লাখো মানুষ প্রাণ হারায়। এর বিপক্ষে জনমত গড়ে তুলতে ১৯৫৫ সালে নাগাসাকি পিস পার্ক নির্মাণ করা হয়। শেখ হাসিনা জাপান সফরকালে এ পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপনের ব্যবস্থা করে শান্তির পক্ষে তাঁর অবস্থান তুলে ধরেছেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বড় কোনো স্থাপনা নির্মাণ করা হলে এভাবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নকশা অনুমোদন করা হবে।

জাপানের নাগাসাকি পিস পার্কে বিশ্বের প্রায় ১৬টি দেশের ভাস্কর্য স্থান পেয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে বাংলাদেশের একটি ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়। এ পার্কের পোলিশ ও ইতালির ভাস্কর্যের মাঝে বাংলাদেশের ভাস্কর্যটি স্থাপন করা হবে। এ ভাস্কর্যের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর উন্মুক্ত প্রতিযোগিতা আহ্বান করে। মোট ৬২টি শিল্পকর্ম প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে থেকে প্রথমে ১০টি ভাস্কর্যকে চূড়ান্ত করা হয়। তার মধ্যে তিনটি শিল্পকর্মকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়।